শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আইন আদালত সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধে রিট

সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধে রিট

ঢাকার বেইলি রোডসহ সব আবাসিক স্থাপনায় রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সেই সঙ্গে রিটে গ্রিন কোজি ভবনে অগ্নিকাণ্ডে দায়ীদের গ্রেপ্তার এবং আহত-নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুন লাগে। আগুনে ৪৬ জন নিহত হন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয় কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান, চা চুমুকের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং গ্রিন কোজি কটেজ ভবনের ম্যানেজার হামিমুল হক বিপুলকে। পরে তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

খুঁজুন