শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
অর্থ ও বাণিজ্য সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে সোনা

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে সোনা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। ফ‌লে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম দাঁড়াচ্ছে ৮৪ হাজার ৫৬৪ টাকায়, যা ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রবিবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস। এর আগে কখনো দেশের বাজারে সোনার এতো দাম হয়নি।

নতুন দাম অনুযায়ী, ১১ সেপ্টেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৫৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে, দেশের বাজারে ভালো মানের প্রতি ভরি সোনার সর্বোচ্চ দাম ৮৪ হাজার ৩৩১ টাকা হয়েছিল। সে হিসাবে অতীতের সব রেকর্ড ভেঙে রোববার থেকে সর্বোচ্চ দামে সোনা বেচাকেনা হবে।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা, এখন বিক্রি হবে ৬৯ হাজার ১৬৮ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩৮৭ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত আছে।

খুঁজুন