বিগত সরকার সমাজতন্ত্রের নামে নিউ লেভেল ইকোনমি বাস্তবায়ন করেছে। এখানে ব্যক্তির কোনও স্বার্থ থাকে না, কোম্পানির স্বার্থে কাজ করেছে। এই নিউ লেভেল ইকোনমি— এটা ছুড়ে ফেলে দিতে হবে। আমলাতন্ত্র বিনাশ করতে হবে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র, এমন মন্তব্য করেছেন কবি, দার্শনিক মানবাধিকার কর্মী ফরহাদ মজহার।
সোমবার (৪ নভেম্বর) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হল রুমে ‘বিদ্যুৎ রূপান্তর কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএস জিয়া-উল-আজিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড এম শামসুল আলম।
ফরহাদ মজহার বলেন, ‘সিপিডির দলিল প্রাইভেটাইজেশনের পক্ষে বায়াসড। আমরা আশা করবো, আজকের পর তারা সরে আসবে।’ তিনি বলেন, ‘সিপিডির সুপারিশ বিশেষ ফোকাসড প্রাইভেটাইজেশনের পক্ষে, সেটা ভুল। জনগণের অংশগ্রহণের কোনও চিন্তা নেই তাদের ডকুমেন্টে।’
তিনি বলেন, ‘জনগণকে বাদ দিয়ে করবেন সেটি ফ্যাসিজম, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন। আপনাকে সর্বত্র জনগণকে যুক্ত করতে হবে। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হতে হবে। শুধু আইন প্রণয়ন নয়, সিদ্ধান্ত গ্রহণে জনগণকে যুক্ত করতে হবে।
সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র
সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র
বিগত সরকার সমাজতন্ত্রের নামে নিউ লেভেল ইকোনমি বাস্তবায়ন করেছে। এখানে ব্যক্তির কোনও স্বার্থ থাকে না, কোম্পানির স্বার্থে কাজ করেছে। এই নিউ লেভেল ইকোনমি— এটা ছুড়ে ফেলে দিতে হবে। আমলাতন্ত্র বিনাশ করতে হবে, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমলাতন্ত্র, এমন মন্তব্য করেছেন কবি, দার্শনিক মানবাধিকার কর্মী ফরহাদ মজহার।সোমবার (৪ নভেম্বর) পল্লী বিদ্যুতায়ন বোর্ডের হল রুমে ‘বিদ্যুৎ
রূপান্তর কোন পথে?’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এসএস জিয়া-উল-আজিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড এম শামসুল আলম।ফরহাদ মজহার বলেন, ‘সিপিডির দলিল প্রাইভেটাইজেশনের পক্ষে বায়াসড। আমরা আশা করবো, আজকের পর তারা সরে আসবে।’ তিনি বলেন, ‘সিপিডির সুপারিশ বিশেষ ফোকাসড প্রাইভেটাইজেশনের পক্ষে, সেটা
ভুল। জনগণের অংশগ্রহণের কোনও চিন্তা নেই তাদের ডকুমেন্টে।’ তিনি বলেন, ‘জনগণকে বাদ দিয়ে করবেন সেটি ফ্যাসিজম, আপনি আওয়ামী লীগ হন, বিএনপি হন। আপনাকে সর্বত্র জনগণকে যুক্ত করতে হবে। সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হচ্ছে প্রশাসনের সর্বস্তরে জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত হতে হবে। শুধু আইন প্রণয়ন নয়, সিদ্ধান্ত গ্রহণে জনগণকে যুক্ত করতে হবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত