রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার মধ্যরাতে সংস্থাটির তিনজন সহকারী পরিচালকের নেতৃত্বে চালানো এ অভিযান ছিল কার্যত নিষ্ফল। মাত্র একটি পাইকারি কাঁচা মরিচের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে তোপের মুখে পড়েন তারা।
দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে সংস্থাটির কর্মকর্তারা বেশ কিছু পাইকারি দোকানে সবজি কেনার কাগজপত্র তল্লাশি করেন । তবে অধিকাংশ দোকানিই তেমন কোন রশিদ বা ক্যাশমেমো দেখাতে পারেননি। তারা বলেন, খুচরা বিক্রেতারা এখান থেকে পাইকারি দরে সবজি কিনে ভোক্তাদের কাছে বেচেন দ্বিগুণ দরে। তাই তারা রশিদ নিতে চান না। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, শিগগিরই খুচরা-পাইকারি দুই বাজারে অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট বাজার কমিটির সাথেও বৈঠক করবেন।
সবজির আড়তে ভোক্তা অধিকারের অভিযান
সবজির আড়তে ভোক্তা অধিকারের অভিযান
রাজধানীর কারওয়ান বাজারের সবজির আড়তে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার মধ্যরাতে সংস্থাটির তিনজন সহকারী পরিচালকের নেতৃত্বে চালানো এ অভিযান ছিল কার্যত নিষ্ফল। মাত্র একটি পাইকারি কাঁচা মরিচের মালিককে পাঁচ হাজার টাকা
জরিমানা করে তোপের মুখে পড়েন তারা।দুই ঘণ্টা ধরে চলা এ অভিযানে সংস্থাটির কর্মকর্তারা বেশ কিছু পাইকারি দোকানে সবজি কেনার কাগজপত্র তল্লাশি করেন । তবে অধিকাংশ দোকানিই তেমন কোন রশিদ বা ক্যাশমেমো দেখাতে পারেননি। তারা বলেন,
খুচরা বিক্রেতারা এখান থেকে পাইকারি দরে সবজি কিনে ভোক্তাদের কাছে বেচেন দ্বিগুণ দরে। তাই তারা রশিদ নিতে চান না। ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, শিগগিরই খুচরা-পাইকারি দুই বাজারে অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট বাজার কমিটির সাথেও বৈঠক করবেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত