রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সদরপুরে চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীর উপর শিপন বাহিনীর হামলা

সদরপুরে চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীর উপর শিপন বাহিনীর হামলা

নিজস্ব প্রতিনিধি:  সদরপুরে চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে ব্যবসায়ীর উপর হামলা তিন লক্ষ টাকা চাঁদা না পেয়ে ফরিদপুরের সদরপুরে খলিল খান নামে এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। 

গত ২৮/৭/২০২২ শুক্রবার এই ঘটনাটি ঘটে হামলার শিকার ওই ব্যক্তি বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। সরজমিনে ও এলাকাবাসী জানায় ফরিদপুর জেলার সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মোঃ শিপন মিয়া বেশ কিছুদিন ধরে খলিল খানের নিকট তিন লক্ষ টাকা চাঁদা অথবা বাড়ৈরহাট বাজারে খলিল খানের ৬টি দোকান থেকে একটি দোকান তার নামে করে দেয়ার দাবি করে আসছিল। 

পাশাপাশি চাঁদা অথবা দোকান না দিলে তার বাজারের সব দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় ২৮/৭/২০২২ শুক্রবার বিকাল আনুমানিক পাঁচটার দিকে বাড়ৈরহাট বাজারে আইয়ুব খানের কাপড়ের দোকানের সামনে চাঁদাবাজ ও সন্ত্রাসী মোঃ শিপন মিয়ার নেতৃত্বে ১/মোঃ শফি মোল্লা পিতাঃ মৃত বারেক মোল্লা, ২/হাসেম শেখ, পিতাঃ মৃত এলেম শেখ, ৩/একলাস বেপারী, পিতাঃ মৃত মেহের ব্যাপারি, ৪/লাভলু মোল্লা, পিতাঃ মৃত শামসু মোল্লা, ৫/মোহাম্মদ নাঈম শেখ, পিতাঃ সরোয়ার শেখ, ৬/মিন্টু খান, পিতাঃ মৃত ইউনুস খান, ৭/জিতু সরদার, পিতাঃ মুসা সরদার, ৮/তোতা তালুকদার, পিতাঃ মালেক তালুকদার সহ ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী পিস্তল, হকিস্টিক, লোহার রড, বাঁশের গোড়ালি, লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে খলিল খানের উপর হামলা করে। এক সময় খলিল খানের চিৎকারে বাজার এবং বাজারে আশপাশ থেকে লোকজন ছুটে আসলে হামলাকারীরা খলিল খান কে মুমূর্ষ অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়। 

পরবর্তীতে এলাকাবাসী তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি বর্তমানে এখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত ৯ জনকে আসামী করে থানায় একটা মামলা দায়ের করা হয়েছে যার নং ১২/৮৩।

খুঁজুন