সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইপাস (মদনপুর-জয়দেবপু) সড়কে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বুধবার উপজেলার ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস ( মদনপুর – জয়দেবপুর) সড়কে রাস্তার দুপাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে বেকু দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী কভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ, কর্ভ্যাডভ্যানে আগুন
সোনারগাঁয়ে গ্যাস পাইপ লিকেজ, কর্ভ্যাডভ্যানে আগুন
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাইপাস (মদনপুর-জয়দেবপু) সড়কে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে রাস্তায় চলাচলরত একটি কভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বুধবার উপজেলার ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা বাইপাস ( মদনপুর
– জয়দেবপুর) সড়কে রাস্তার দুপাশে সম্প্রসারণের কাজ চলছে। ললাটি এলাকায় অলিম্পিক কারখানার সামনে বেকু দিয়ে রাস্তার পাশে কাজ করার সময় গ্যাস লাইনের পাইপ লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় ওই সড়ক দিয়ে চলাচল করার যানজটে আটকা পড়া একটি মালবাহী
কভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দিপু মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত