শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁয়ে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোনারগাঁয়ে তিন ভাইকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একই পরিবারের তিন ভাইকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনভাইকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায়  গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকার শাফিউদ্দিনের ছেলে মিজানুরের সাথে একই এলাকার আ: জব্বারের ছেলে আনোয়ার হোসেনের সাথে পূর্ব শত্রæতার জেরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে লাধুরচর টিটির বাড়ি এলাকায় আনোয়ার হোসেনের নেতৃত্বে রফিকুল, অলু মিয়া, শহিদুল্লাহ, আলী আকবর, আসিফ, শরিফসহ আরো অজ্ঞাত ৪-৫ জনের একটি দল মিজানকে একা পেয়ে তার পথ গতিরোধ করে। এ সময় তারা মিজানকে এলোপাথারীভাবে কিল, ঘুষি, ধারালো অস্ত্র, লোহার রডসহ লাঠিসোঠা নিয়ে পিটিয়ে জখম করে। মিজানের আত্মচিৎকারে তার ছোট দুই ভাই শাহিন ও আলআমিন ছুটে এলে তাদেরকে তারা পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। পরে এলাকার লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসী জানান, আনোয়ার হোসেন এলাকার সাবেক ইউপি সদস্য। সে ও তার ভাইয়েরা এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপর্কম করে বেড়ায়। কেউ তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। তাদের অত্যচারে এলাকার নিরীহ লোকজন অতিষ্ট।

আহত মিজান জানান, আনোয়ার মেম্বার অহেতুক আমার ও আমার ভাইদের ওপর হামলা চালিয়ে আমাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তারা সব ভাই খারাপ প্রকৃতির লোক।

অভিযুক্ত আনোয়ার হোসেন বলেন, মিজানসহ তার ভাইয়েরা এলাকায় নেশা করে। তাদের বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা করে আমাদের লোকজনদের আহত করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুঁজুন