চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন
পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৭ আগস্ট দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ
দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন- সীতাকুণ্ড থানার কনস্টেবল হোসাইন, মিজান ও ইস্কান্দার। এছাড়া
আহত দুইজন হলেন- এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক)।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী
ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত
হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির
ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে
তিনজনকে নিয়ে আসা হয়েছে।
সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ নিহত
সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৭ আগস্ট দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত তিনজন হলেন- সীতাকুণ্ড থানার কনস্টেবল হোসাইন, মিজান ও
ইস্কান্দার। এছাড়া আহত দুইজন হলেন- এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক)।চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে
তিনজন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত