সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন মোকাম্মেল হক

শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন মোকাম্মেল হক

মোঃখায়রুল ইসলাম হৃদয়,স্টাফ রিপোর্টার: 


শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেলেন মোকাম্মেল হক। গতকাল ২ জানুয়ারী সোমবার সকালে শীতার্থদের মাঝে এই কম্বল বিতরণ করেন মোহাম্মদ মোকাম্মেল হক প্রধান । 

জানাযায়, মোঃ মোকাম্মেল হক মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য।

মেম্বার মোকাম্মেল হক একজন জনপ্রতিনিধি হওয়ার সুবাদে ইউনিয়ন পরিষদ হতে তার সংরক্ষিত আসন(ওয়ার্ড)এর সাধারণ অসহায় দুস্থ দরিদ্র নাগরিকদের জন্য ১০ টি কম্বল পান তিনি। সরকারি বরাদ্দের তুলনায় চেয়ারম্যান কামরুল হাসান, মোকাম্মেল হক এর ওয়ার্ডের দুস্থদের কম্বল কম দেয়ায় বিতরণে বিপাকে পড়েন ৮নং ওয়ার্ডের মেম্বার মোকাম্মেল হক। তাই এ কম্বল দিয়ে তার ওয়ার্ডের দুস্থ দরিদ্রের মধ্যে বন্টন করা সম্ভব হবেনা। সে জন্য মোহাম্মদ মোকাম্মেল হক মেম্বার তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে আরো একাধিক কম্বল ক্রয় করে তার ৮নং ওয়ার্ডের দুস্থ শীতার্থদের মাঝে বিতরন করেন।

তিনি বলেন,আমি জনপ্রতিনিধি হয়েছি আপনাদের সেবা করার জন্য,নিজে কিছু ভোগ দখল করার জন্য নয়। আপনাদের দোয়ায় আমার সব আছে, আমার বাবা আলহাজ্ব আবু ইউসুফ একজন স্কুল শিক্ষক ছিলেন, তিনি মানুষ গড়ার কারিগর,তার সন্তান হয়ে আপনাদের পাশে থাকা আমার নৈতিক কর্তব্য।

আপনাদের পাশে  না থাকতে পাড়লে নিজেকে নিচু মনে হবে। আপনারাই আমাকে নির্বাচনে জয়ী করেছেন। আমার পরিবার আমি মেম্বার হওয়ার আগে থেকেই আপনাদের পাশে ছিলো এবং সব সময় থাকবে।

তিনি আরো জানান,আপনাদের পাশে আমি সব সময় আছি শুধু  কম্বল প্রদান নয়,যদি আরো কোনো প্রয়োজন হয় কাউকে না জানিয়ে আমাকে জানাবেন আমার সাধ্য মত তার পাশে থাকার চেষ্টা করবো। 

খুঁজুন