সারা দেশে কনকনে শীতের মধ্যে
বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক
স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে
বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন কনকনে শীত অনুভূত হতে পারে। এই সময়ে দিন ও রাতের
তাপমাত্রা কমতে থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক
যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ
বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বর্ধিত ৫ দিনের
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে এই সময়ের শেষদিকে দেশে বৃষ্টি বা
বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শীতের মধ্যে বৃষ্টির আভাস
শীতের মধ্যে বৃষ্টির আভাস
সারা দেশে কনকনে শীতের মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন কনকনে শীত অনুভূত হতে
পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে
অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে এই সময়ের শেষদিকে দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত