রোকসানা মনোয়ার ঃ নিউমোনিয়া ব্রংকিউলাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দি জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
শীতের আগমনি বার্তায় ক্রমেই পরিবর্তন হচ্ছে আবহাওয়া। দিনে রোদের প্রখরতা থাকলেও সকাল-বিকাল ও রাতে তাপমাত্রার তারতম্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল-ক্লিনিকে আসছেন। রাজধানীর একাধিক হাসপাতাল ঘুরে চিকিৎসক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
চিকিৎসকরা বলেন, ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময় শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেকে সাধারণ সর্দি-কাঁশি, ঠান্ডা-জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গত দুই দিন ঢাকা শিশু হাসপাতাল, আইসিডিডিআর,বি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানে ঠান্ডার কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঢাকা শিশু হাসপাতাল-সংশ্লিষ্টরা বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে ঠান্ডার কারণে রোগী বাড়ছে। গত কয়েকদিন শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন।
শিশু হাসপাতালের অ্যাজমা সেন্টারের প্রধান ও রেসপাটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান কামরুল বলেন, পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এখন সকাল-বিকালে হালকা শীতল বাতাসে শিশু রোগাক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুর রেসপেরিট্র্যাক ইনফেকশন, ব্রংকিউলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, শীতকালীন ডায়রিয়া ও রাইনোভাইরাসজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বাড়ছে।
স্যার সলিমুল্লাহ (মিডফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী রশীদ-উন-নবী বলেন, দেশে পরিপূর্ণ শীত জেঁকে না বসলেও শীতল আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে বয়স্ক ও শিশু উভয়ের ক্ষেত্রে শ্বাসযন্ত্রজনিত রোগের তীব্রতা সবচেয়ে বেশি হয়। কারণ এ দুই বয়সের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শিশুদের শীতজনিত রোগ থেকে বাঁচাতে পর্যাপ্ত গরম কাপড়সহ হাত-পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। গোসলসহ সব ক্ষেত্রে কুসুমগরম পানি ব্যবহার করতে হবে
শীতের শুরুতেই বাড়ছে শিশুদের মৌসুমি রোগ
শীতের শুরুতেই বাড়ছে শিশুদের মৌসুমি রোগ
রোকসানা মনোয়ার ঃ নিউমোনিয়া ব্রংকিউলাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দি জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরাশীতের আগমনি বার্তায় ক্রমেই পরিবর্তন হচ্ছে আবহাওয়া। দিনে রোদের প্রখরতা থাকলেও সকাল-বিকাল ও রাতে তাপমাত্রার তারতম্যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল-ক্লিনিকে আসছেন। রাজধানীর একাধিক হাসপাতাল ঘুরে চিকিৎসক ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। চিকিৎসকরা বলেন, ঋতু পরিবর্তনজনিত কারণে এ সময় শিশু ও বয়স্কদের নিউমোনিয়া, ব্রংকিওলাইটিস, সাইনোসাইটিস, টনসিলাইটিস, অ্যাজমা, অ্যালার্জিজনিত সমস্যা দেখা দিচ্ছে। অনেকে সাধারণ সর্দি-কাঁশি, ঠান্ডা-জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। গত দুই
দিন ঢাকা শিশু হাসপাতাল, আইসিডিডিআর,বি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ঘুরে সেখানে ঠান্ডার কারণে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।ঢাকা শিশু হাসপাতাল-সংশ্লিষ্টরা বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে ঠান্ডার কারণে রোগী বাড়ছে। গত কয়েকদিন শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে নিউমোনিয়া, ব্রংকিউলাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দি-জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের নিয়ে অভিভাবকরা হাসপাতালে আসছেন। শিশু হাসপাতালের অ্যাজমা সেন্টারের প্রধান ও রেসপাটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামান কামরুল বলেন, পরিবর্তনশীল আবহাওয়ার কারণে এখন সকাল-বিকালে হালকা শীতল বাতাসে শিশু রোগাক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশুর রেসপেরিট্র্যাক ইনফেকশন, ব্রংকিউলাইটিস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা
ভাইরাস, শীতকালীন ডায়রিয়া ও রাইনোভাইরাসজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ কারণে হাসপাতালে ঠান্ডাজনিত রোগী বাড়ছে। স্যার সলিমুল্লাহ (মিডফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. কাজী রশীদ-উন-নবী বলেন, দেশে পরিপূর্ণ শীত জেঁকে না বসলেও শীতল আবহাওয়া বিরাজ করছে। এ সময়ে বয়স্ক ও শিশু উভয়ের ক্ষেত্রে শ্বাসযন্ত্রজনিত রোগের তীব্রতা সবচেয়ে বেশি হয়। কারণ এ দুই বয়সের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। শিশুদের শীতজনিত রোগ থেকে বাঁচাতে পর্যাপ্ত গরম কাপড়সহ হাত-পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না। গোসলসহ সব ক্ষেত্রে কুসুমগরম পানি ব্যবহার করতে হবে
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত