ইতালি প্রতিনিধি :
ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা অবৈধ ভাবে দেড় দশক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছেন। বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন, যার খুব সামান্য দেশের উন্নয়নে ব্যায় করা হয়েছে। বাকি সব টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। বিএনপিসহ বিরোধীদলের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন, আয়না ঘর নামক গোপন টর্চার সেল বানিয়ে নির্যাতন করেছেন। অসুস্থ খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছেন, চিকিৎসা পর্যন্ত নিতে দেননি। তারেক রহমানকে দেশে ফিরতে দেননি। মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। তার কোন খবর দেশের সংবাদ মাধ্যমে প্রচার করতে দেননি। সব মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার পাপ ষোল আনা পূর্ণ হয়ে গিয়েছে। ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে লজ্জাজনক ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছেন।
ইতালির ভেনিস বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল আজিজ সেলিম এসব কথা বলেন। ১৫ আগষ্ট বিকেলে ভেনিসের একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক আরফান মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রবাল ঠাকুর, আঃ জব্বার মাঝি, আকতার হোসেন, যুবরাজ দেওয়ান, মনসুর পেদা, শরীফ মৃধা, মিথুন মাঝি, আকবর খান, ফখরুল চৌধুরী, আবদুল মোতাল্লেব, প্রমূখ।
আবদুল আজিজ সেলিম বলেন, ছাত্র জনতার এ আন্দোলনে বিএনপিসহ সকল দেশপ্রেমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে আন্দোলনকে বেগবান করেছে। বিএনপি সরকার গঠন করলে এ প্রজন্মের সকল মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করা হবে। তিনি অনতিবিলম্বে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ এবং জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম ঘোষনার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোয় হাসিনার মত গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় না দেয়ার আহবান জানান।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এবং শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।
শেখ হাসিনা কে ইউরোপে আশ্রয় না দেয়ার আহবান
শেখ হাসিনা কে ইউরোপে আশ্রয় না দেয়ার আহবান
ইতালি প্রতিনিধি :ভেনিস বিএনপির সভাপতি আবদুল আজিজ সেলিম বলেন, গণহত্যাকারী শেখ হাসিনা অবৈধ ভাবে দেড় দশক বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছেন। বিদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন, যার খুব সামান্য দেশের উন্নয়নে ব্যায় করা হয়েছে। বাকি সব টাকা চুরি করে বিদেশে পাচার করেছেন। বিএনপিসহ বিরোধীদলের লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছেন, আয়না ঘর নামক গোপন টর্চার সেল বানিয়ে নির্যাতন করেছেন। অসুস্থ খালেদা জিয়াকে জেলে আটকে রেখেছেন, চিকিৎসা পর্যন্ত নিতে দেননি। তারেক রহমানকে দেশে ফিরতে দেননি। মিথ্যা মামলায় সাজা দিয়েছেন। তার কোন খবর
দেশের সংবাদ মাধ্যমে প্রচার করতে দেননি। সব মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার পাপ ষোল আনা পূর্ণ হয়ে গিয়েছে। ফলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে লজ্জাজনক ভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছেন।ইতালির ভেনিস বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা এবং দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবদুল আজিজ সেলিম এসব কথা বলেন। ১৫ আগষ্ট বিকেলে ভেনিসের একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক আরফান মিয়ার সঞ্চালনায় বক্তৃতা করেন, প্রবাল ঠাকুর, আঃ জব্বার মাঝি, আকতার হোসেন, যুবরাজ দেওয়ান, মনসুর পেদা, শরীফ মৃধা, মিথুন মাঝি, আকবর খান, ফখরুল চৌধুরী, আবদুল মোতাল্লেব, প্রমূখ।আবদুল
আজিজ সেলিম বলেন, ছাত্র জনতার এ আন্দোলনে বিএনপিসহ সকল দেশপ্রেমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে আন্দোলনকে বেগবান করেছে। বিএনপি সরকার গঠন করলে এ প্রজন্মের সকল মুক্তিযোদ্ধাকে মূল্যায়ন করা হবে। তিনি অনতিবিলম্বে রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ এবং জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম ঘোষনার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান এবং ইতালিসহ ইউরোপীয় দেশগুলোয় হাসিনার মত গণহত্যাকারী ফ্যাসিস্টকে আশ্রয় না দেয়ার আহবান জানান।আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে এবং শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া ও মোনাজাত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত