শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা মোঃ আব্দুল হান্নান (৫৫) কে আটক করেছে র্যাব।
সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ২টি ভূয়া নিয়োগপত্র ও ২টি ভুয়া সীলসহ জেলার সদর থানার তেঘরবিশা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে আব্দুল হান্নান কে আটক করা হয়।
র্যাব আরও জানান, আব্দুল হান্নান ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যেখানে ২০১৫ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে এবং কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা
সেনাবাহিনীতে চাকুরি দেওয়ার নামে প্রতারণা
শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন পদে চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা মোঃ আব্দুল হান্নান (৫৫) কে আটক করেছে র্যাব।সত্যতা নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার
সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ২টি ভূয়া নিয়োগপত্র ও ২টি ভুয়া সীলসহ জেলার সদর থানার তেঘরবিশা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলে আব্দুল হান্নান কে আটক করা হয়।র্যাব আরও জানান, আব্দুল হান্নান ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যেখানে ২০১৫ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে এবং
কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।পরবর্তীতে তার বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা দায়ের পূর্বক রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত