শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শেরপুরে ৪২‌টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

শেরপুরে ৪২‌টি অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতি‌নি‌ধি, শেরপুর:

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে শেরপু‌র জেলাজু‌ড়ে সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অ‌ভিযান শুরু ক‌রে‌ছে জেলা স্বাস্থ‌্য বিভাগ। শ‌নিবার (২৮ মে) দিনব‌্যা‌পি জেলাজু‌ড়ে এই অ‌ভিযান প‌রিচা‌লিত হয়।

জেলা স্বাস্থ‌্য বিভাগ জানায়, অ‌ভিযা‌নে জেলা সদ‌রের ৭২‌টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ২৬‌টি, শ্রীবরদী‌তে ৬টার ম‌ধ্যে ৬‌টি, ঝিনাইগাতী‌তে ৫টার ম‌ধ্যে ৩‌টি, না‌লিতাবাড়ী‌তে ১১টার ম‌ধ্যে ৫‌টি ও নকলা‌তে ৭‌টি ম‌ধ্যে ২‌টিকে বন্ধ ঘোষণা ক‌রা হয়।

জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য‌্য ব‌লেন, জেলায় ২৮টি ক্লিনিক ও ১১১টি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন রয়েছে। তবে দীর্ঘদিন থেকে কার্যক্রম পরিচালনা করায় অনেক মালিক পক্ষ লাইসেন্স নবায়ন করেননি। তাই জেলায় মোট ৪২‌টি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে। বাকীগু‌লোকে শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজ প্রস্তুত করে ১৫ দিনের মধ্যে আবেদন করে, তাহ‌লে যাচাই-বাছাই করে আমরা চূড়ান্ত অনুমোদন দেওয়া হ‌বে।

খুঁজুন