সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি'র ১৮তম শাহাদাৎবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারই বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।
আজ শনিবার (৭ মে) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে অবস্থিত সমাধিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর- সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী।
বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের সচিব কৃষ্ণন্দুে সাহা।
জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদফতর সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
সদরুল আইন,গাজীপুর জেলা প্রতিনিধিঃস্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি'র ১৮তম শাহাদাৎবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারই বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। আজ শনিবার (৭ মে) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ গ্রামে অবস্থিত সমাধিতে তিনি
শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, মন্ত্রণালয় এবং বিভিন্ন দফতর- সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ। যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান। অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন।শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন
করেন মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফাউন্ডেশনের সচিব কৃষ্ণন্দুে সাহা। জাতীয় ক্রীড়া পরিষদ, বিকেএসপি ও ক্রীড়া পরিদফতর সহ অন্যান্য প্রতিষ্ঠানসমূহের পক্ষ হতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম এর আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত