রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সিদ্ধিরগঞ্জে লুন্ঠিত রডসহ ৪ ডাকাত গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে লুন্ঠিত রডসহ ৪ ডাকাত গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল নারায়ণগঞ্জ ঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মসজিদের নির্মান কাজের জন্য রাখা ৩ টন রড ডাকাতির ঘটনায় লুন্ঠিত রড উদ্ধারসহ ৪ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান  জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সাার্কেল) নাজমুল হাসান।

এর আগে ১৫ আগস্ট এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন মসজিদ কমিটির সদস্য মোঃ আইয়ুব আলী সরদার।

পুলিশ জানায়, ১৫ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানাধীন ধনকুন্ডা পশ্চিমপাড়া বায়তুল আকসার জামে মসজিদের সামনে হইতে অজ্ঞাতনামা ৫/৬ জন ডাকাত মসজিদের নির্মাণ কাজের জন্য রাখা ৩ টন রড নৈশ প্রহরীদের হাত পা বেধে ধারালো ছোরার ভয় দেখিয়ে লুট করে নিয়া যায়। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন তথ্য প্রযুক্তি ও সোর্সের দেওয়া তথ্য মতে এতে জড়িত থাকা ৪ জনকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং লুণ্ঠিত ৩ টন রড, ২টি ধারালো চাকু, ১টি কাটার সহ ডাকাতদের ব্যবহৃত ১ টি ০৫ টন বেড ফোর্ড ট্রাক যাহার (ঢাকা মেট্রো-ট- ০৬-০২৭৭) উদ্ধার করা হয়।

উল্লেখিত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাহারা দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানা সহ গাজীপুর, ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় একই কায়দায় ডাকাতি সংঘটন করে আসছে। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

খুঁজুন