ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন দেশটির সেনাবাহিনীর ২৩ সদস্য। এছাড়া পার্বত্য এই উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির জেরে উত্তর সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ করে পানির স্তর ১৫-২০ ফুট বেড়ে যায়। এতে বেশ কিছু যানবাহন পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ সেনাদের সন্ধানে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এদিকে সিকিম প্রশাসন রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
সিকিমে বন্যায় ২৩ সেনা নিখোঁজ
সিকিমে বন্যায় ২৩ সেনা নিখোঁজ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে প্রবল বৃষ্টিতে আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন দেশটির সেনাবাহিনীর ২৩ সদস্য। এছাড়া পার্বত্য এই উপত্যকার কিছু সামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টির জেরে উত্তর
সিকিমের লোনাক লেক উপচে অতিরিক্ত পানি তিস্তায় চলে আসার পর সেখানে আকস্মিক বন্যা দেখা দেয়। এতে লাচেন উপত্যকার কিছু সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চুংথাং বাঁধ থেকে পানি ছাড়ার ফলে হঠাৎ করে
পানির স্তর ১৫-২০ ফুট বেড়ে যায়। এতে বেশ কিছু যানবাহন পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ সেনাদের সন্ধানে অভিযান চলছে বলে জানানো হয়েছে। এদিকে সিকিম প্রশাসন রাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত