রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য

শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :


বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, বছরের প্রথম দিন হাতে নতুন বই পাওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহিত হচ্ছে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কে শিক্ষা ক্ষেত্রে ''মাইলফলক'' বলে মন্ত্রী উল্লেখ করেন।

রবিবার ১ জানুয়ারী সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে "বই বিতরণ উৎসব" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় মন্ত্রী একই সাথে সাপাহার ও নিয়ামতপুর উপজেলার সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাঠ্যপুস্তক (বই) বিতরণ কর্মসূচী'র উদ্বোধন করেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, ছাত্র ছাত্রীদের জন্য আজ খুশির দিন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদের এই খুশির উপলক্ষ্য তৈরি করে দিয়েছেন। একযোগে দেশের সব জায়গায় সকল শিক্ষার্থীর কাছে বছরের প্রথম দিনেই বই পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ হয়েছে। শিক্ষার অনেক কন্টেন্ট এখন ডিজিটাল।

শিক্ষার্থীদের লেখা পড়ায় স্মার্ট হওয়ার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, শুধু পোশাকে নয়, চিন্তা চেতনায় স্মার্ট হতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার বলে উল্লেখ করেন।

শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক আর্থিক সংকটে অনেক দেশ বই ছাঁপাতে পারছেনা। সেখানে দেশের সব শিক্ষার্থীদের কাছে বিনামূল্যে বই পৌঁছে দেওয়া সরকারের বড় সাফল্য।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরী।

এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার, থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার, শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউআরসি ইন্সিট্রাক্টর কামরুজ্জামান সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- পোরশা উপজেলায় ২০২৩ সালে প্রাথমিক পর্যায়ে ৬৭ হাজার ৯ ৫৪ কপি এবং মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৫ হাজার ২৭০ কপি বই বিতরণ করা হবে।

খুঁজুন