যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ৩
হাজার ৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করা ঘোষণা দিয়েছেন। ১৪ জুলাই দেশটির শিক্ষা বিভাগ
জানিয়েছে,
দেশটির ইনকাম ড্রাইভেন রিপেমেন্ট-আইডিআর (আয়ভিত্তিক ঋণ পরিশোধ)
প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এ ঋণ মাফ করে দিয়েছেন। এ ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮
লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে।
তবে আইডিআরের অর্থ হলো, শিক্ষার্থী বা তার পরিবারের নামে যে শিক্ষা
ঋণ রয়েছে, তা তাদের বর্তমান মাসিক আয়ের সাপেক্ষে প্রতি মাসে
কিছু কিছু করে পরিশোধ করতে হবে।
বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যারা গত দুবছরের বিভিন্ন
সময়ে ঋণ মওকুফ পেয়েছেন, এই ঋণগ্রহীতারা সেই লোকদের তালিকায়
যুক্ত হবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ লোকের ১১ হাজার ৬০০ কোটি ডলার মাফ করে
দেওয়া হলো।
শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা গত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো
ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করেন, তবে
তারা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের
ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট
কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।
শিক্ষার্থীদের ঋণ মওকুফ করলেন বাইডেন
শিক্ষার্থীদের ঋণ মওকুফ করলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শিক্ষার্থীদের ৩ হাজার ৯০০ কোটি ডলার ঋণ মওকুফ করা ঘোষণা দিয়েছেন। ১৪ জুলাই দেশটির শিক্ষা বিভাগ জানিয়েছে, দেশটির ইনকাম ড্রাইভেন রিপেমেন্ট-আইডিআর (আয়ভিত্তিক ঋণ পরিশোধ) প্রকল্পের আওতায় প্রেসিডেন্ট এ ঋণ মাফ করে দিয়েছেন। এ ঋণ মওকুফ প্রকল্পের আওতায় ৮ লাখ ৪ হাজারের বেশি শিক্ষার্থীর ঋণ মাফ করে দেওয়া হয়েছে।তবে আইডিআরের অর্থ হলো,
শিক্ষার্থী বা তার পরিবারের নামে যে শিক্ষা ঋণ রয়েছে, তা তাদের বর্তমান মাসিক আয়ের সাপেক্ষে প্রতি মাসে কিছু কিছু করে পরিশোধ করতে হবে।বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যারা গত দুবছরের বিভিন্ন সময়ে ঋণ মওকুফ পেয়েছেন, এই ঋণগ্রহীতারা সেই লোকদের তালিকায় যুক্ত হবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৩০ লাখ লোকের ১১ হাজার ৬০০ কোটি ডলার মাফ করে
দেওয়া হলো। শিক্ষা বিভাগ জানিয়েছে, ঋণগ্রহীতারা গত ২০ বা ২৫ বছর মেয়াদি কোনো ঋণ নিয়ে থাকেন এবং সেই ঋণ কিছু পরিমাণে পরিশোধও করেন, তবে তারা ক্ষমা পাওয়ার যোগ্য হবেন। সাধারণত আইডিআর প্রকল্প যুক্তরাষ্ট্রের নিম্নআয়ের ঋণগ্রহীতাদের জন্য ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তির পরিমাণ কমিয়ে দেয় এবং নির্দিষ্ট কয়েক বছর পর তাদের অবশিষ্ট ঋণ ক্ষমা করে দেয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত