রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট

সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট

 ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচদফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শ্রমিকদের পাঁচদফা দাবির মধ্যে রয়েছে, ট্রাফিক পুলিশের হয়রানিসহ অতিরিক্ত জরিমানা বন্ধ করা, অটোরিকশা মহাসড়কে চলাচলে কড়াকড়ি আরোপ এবং ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার।দাবি মানা না পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানানো হয়েছে। 

খুঁজুন