সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। রবিবার বেলা সাড়ে ১২টার পর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছাতক, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, আজ ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প। কিন্তু আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের ছাতক।
এদিন বেলা ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।
ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে, এখানে ২০২৪-এর ফেব্রুয়ারিতে দুই থেকে তিনটি ৪ বা এর চেয়ে কিছু বেশি মাত্রার ভূমিকম্প হয়। এই এলাকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।
সিলেটে চার মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক
সিলেটে চার মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক
সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। রবিবার বেলা সাড়ে ১২টার পর সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছাতক, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। এর আগে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও
গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন, আজ ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প। কিন্তু আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের ছাতক।এদিন বেলা ১২টা ১৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৮৫ কিলোমিটার উত্তর-পূর্বে বলে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।গত ১৪ সেপ্টেম্বরের ভূমিকম্পের উৎপত্তিস্থল
ছিল ভারতের আসামের রাজধানী গুয়াহাটি থেকে দূরে আসাম ভ্যালি ও হিমালয়ের মাঝামাঝি। এটি মাঝারি থেকে ভারী মাত্রার ভূমিকম্প।ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, আজ যেখানে ভূমিকম্প উৎপত্তি হয়েছে, এখানে ২০২৪-এর ফেব্রুয়ারিতে দুই থেকে তিনটি ৪ বা এর চেয়ে কিছু বেশি মাত্রার ভূমিকম্প হয়। এই এলাকা ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত