সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করেছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এ কারণে বন্ধ আছে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল।
সিলেটে প্রশাসনের সাথে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধমঘটের কারণে পন্যবাহী পরিবহন না চলায় কাঁচামাল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। গেলো রবিবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ধর্মঘট থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ৩রা নভেম্বর খনিজ সম্পদ মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্যরা পাথর কোয়ারিগুলো পরিদর্শন করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট
সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট
সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে আজ থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট শুরু করেছেন পণ্য পরিবহন শ্রমিকরা। এ কারণে বন্ধ আছে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান চলাচল।সিলেটে প্রশাসনের সাথে বৈঠকে কোনো সমাধান না হওয়ায়
ধর্মঘটের ডাক দেয় সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ধমঘটের কারণে পন্যবাহী পরিবহন না চলায় কাঁচামাল নষ্ট হওয়ার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। গেলো রবিবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক
মজিবর রহমান। এসময় ধর্মঘট থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। জেলা প্রশাসক জানিয়েছেন, আগামী ৩রা নভেম্বর খনিজ সম্পদ মন্ত্রণালয় গঠিত কমিটির সদস্যরা পাথর কোয়ারিগুলো পরিদর্শন করবেন। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত