মঙ্গলবার, ৯ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু

সিলেটের নাজিরা বাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ শামসুদ্দোহা জানান, প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে সকাল ৬ টায় ওসমানীনগরের গোয়ালাবাজারে যাচ্ছিলো একটি পিকআপ ভ্যান। নাজিরা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানে থাকা ১১ জন নির্মাণ শ্রমিক নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন। এই ঘটনায় আরো ৮ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

খুঁজুন