ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। গতকাল আজ সকাল থেকেই ওই ঘাটে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। এর সঙ্গে রয়েছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এবার ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের চাপ পড়বে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরিতে।
ওই রুটে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ২১টি ফেরি চলার কথা রয়েছে। স্বাভাবিক সময়ে চলাচলরত ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি অচল হয়ে পড়ায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
অন্যদিকে লঞ্চ পারাপার যাত্রীদের চাপ বেশি পড়বে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ও বাংলাবাজার নৌ রুটে। এ কারণে এই রুটে লঞ্চ চলাচলের সময়সীমা রাত ৮টা থেকে ২৪ ঘণ্টা করা হয়েছে।
এদিকে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের দিন এবং ঈদের আগে-পরে পাঁচ দিন করে মোট ১১ দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় পচনশীল পণ্য ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হবে। গতকাল রবিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিগত দিনে ঈদের আগে ও পরে তিন দিন করে পণ্য পারাপার বন্ধ রাখা হয়েছিল।
আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। অন্তত পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক যাত্রীবাহী বাস পারের জন্য অপেক্ষমাণ থাকে। পাশাপাশি চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় জটলা বেঁধে থাকে। তবে সন্ধ্যার দিকে অপেক্ষমাণ ছোট গাড়ি ও বাসের চাপ কমলেও পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি। এতে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে গাড়িগুলো ফেরি পার হয়।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলমান ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি বিকল হয়ে পড়ায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাতে হয় ঘাটে পার হতে আসা যাত্রী ও চালকদের।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল বলেন, বিকেলের দিকে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করবে। নৌ রুটে ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। বাকি দুটি ফেরি মেরামতে রয়েছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট থেকে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ও বাংলাবাজার নৌ রুটে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। লঞ্চ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে পার করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিউটিএ। লঞ্চগুলো আজ থেকে আগামী ২০ দিন রাতের বেলায় ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত চলাচল করতে পারবে।
তবে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে পদ্মায় চলাচলকারী এসব লঞ্চ বিগত দিনের মতোই অবাধে চলতে পারে বলে ঘাটের একাধিক সূত্র মনে করছে। তা ছাড়া বেপরোয়াভাবে অতিরিক্ত যাত্রী পরিবহনের আশঙ্কা করা হচ্ছে। যা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
শিমুলিয়ায় লঞ্চযাত্রীদের চাপ বেশি, পাটুরিয়ায় ফেরির
শিমুলিয়ায় লঞ্চযাত্রীদের চাপ বেশি, পাটুরিয়ায় ফেরির
ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। গতকাল আজ সকাল থেকেই ওই ঘাটে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ ব্যক্তিগত ছোট গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। এর সঙ্গে রয়েছে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাক। এবার ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের চাপ পড়বে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের ফেরিতে।ওই রুটে যানবাহন ও যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে ২১টি ফেরি চলার কথা রয়েছে। স্বাভাবিক সময়ে চলাচলরত ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি অচল হয়ে পড়ায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।অন্যদিকে লঞ্চ পারাপার যাত্রীদের চাপ বেশি পড়বে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ও বাংলাবাজার নৌ রুটে। এ কারণে এই রুটে লঞ্চ চলাচলের সময়সীমা রাত ৮টা থেকে ২৪ ঘণ্টা করা হয়েছে। এদিকে মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঈদের দিন এবং ঈদের আগে-পরে পাঁচ দিন করে মোট
১১ দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় পচনশীল পণ্য ও কাঁচামালবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার হবে। গতকাল রবিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান এ তথ্য নিশ্চিত করেছেন। বিগত দিনে ঈদের আগে ও পরে তিন দিন করে পণ্য পারাপার বন্ধ রাখা হয়েছিল।আজ সকাল থেকে পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। অন্তত পাঁচ শতাধিক ছোট গাড়ি ও দুই শতাধিক যাত্রীবাহী বাস পারের জন্য অপেক্ষমাণ থাকে। পাশাপাশি চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় জটলা বেঁধে থাকে। তবে সন্ধ্যার দিকে অপেক্ষমাণ ছোট গাড়ি ও বাসের চাপ কমলেও পণ্যবাহী ট্রাকের চাপ কমেনি। এতে দুই-তিন ঘণ্টা অপেক্ষা করে গাড়িগুলো ফেরি পার হয়।এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চলমান ১৯টি ফেরির মধ্যে দুটি ফেরি বিকল হয়ে পড়ায় প্রচণ্ড গরমে চরম দুর্ভোগ পোহাতে হয় ঘাটে
পার হতে আসা যাত্রী ও চালকদের।বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল বলেন, বিকেলের দিকে যাত্রীবাহী যানবাহনের চাপ কিছুটা কমতে শুরু করবে। নৌ রুটে ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে। বাকি দুটি ফেরি মেরামতে রয়েছে।মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাট থেকে শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ও বাংলাবাজার নৌ রুটে লঞ্চ চলাচলের সময়সীমা বাড়ানো হয়েছে। লঞ্চ মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্নে পার করতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডাব্লিউটিএ। লঞ্চগুলো আজ থেকে আগামী ২০ দিন রাতের বেলায় ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত চলাচল করতে পারবে।তবে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে পদ্মায় চলাচলকারী এসব লঞ্চ বিগত দিনের মতোই অবাধে চলতে পারে বলে ঘাটের একাধিক সূত্র মনে করছে। তা ছাড়া বেপরোয়াভাবে অতিরিক্ত যাত্রী পরিবহনের আশঙ্কা করা হচ্ছে। যা থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত