রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সিঙ্গারা খাওয়া কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

সিঙ্গারা খাওয়া কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ

মাদারীপুরের কালকিনিতে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যায় ও শুক্রবার (১৫ জুলাই) সকালে আলিনগর ইউনিয়নের কোলচরী স্বস্থাল বাজারে এই ঘটনা ঘটে। এতে ১৫টি বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।

এলাকাবাসী জানায়, কোলচরী স্বস্থাল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটে যাওয়া ওই ঘটনা নিয়ে দুই পক্ষই সালিশ-মীমাংসায় সম্মত হয়। কিন্তু পরদিন শুক্রবার সকালে স্থানীয় রাজনৈতিক কোন্দলে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়েন ইউপি নির্বাচনে আ.লীগের জয়ী এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থীদ্বয়ের সমর্থকরা।

এ সময় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় উভয় পক্ষের ১৬ জন আহত হন। এক পর্যায়ে এলাকাবাসী আহতদের উদ্ধার কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা, মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার অসিম ফিরোজ ও কালকিনি থানার ওসি শামিম হোসেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন।

আহত ইসহাক হাওলাদারের মেয়ে বলেন, মোল্লা বাড়ির সুলতান মোল্লার দিকনির্দশনায় দেশীয় অস্ত্র রাম দা, টেঁটা ও বোমা নিয়ে হাওলাদার বাড়ির উপর হামলা করা হয়। এ সময় আমাদের বাড়িঘর কুপিয়ে আসবাবপত্র ভেঙে দেয় তারা। আমাদের অপরাধ, আমরা ইউনিয়ন নির্বাচনে মিলন সরদারের সমর্থক ছিলাম।

এ ব্যাপারে আলিনগর ইউয়নের নৌকা প্রতীকে বিজয়ী চেয়ারম্যান সাহিদ পারভেজ বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানি না। এটা তাদের স্থানীয় সমস্যা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন, একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। আমরা সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

খুঁজুন