রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সিরাজগঞ্জে বাসের সাথে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

সিরাজগঞ্জে বাসের সাথে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৪

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পরপর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনায় চারজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন ২জন। শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে ২জনের নাম পরিচয় পাওয়া গেছে অপর দুজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলো- রাজশাহীর বাঘা থানার আব্দুল আজিজ (৪৫) ও পাবনার ইশ্বরদীর কাদিমপাড়া গ্রামের মনছের আলীর ছেলে মেরাজুল (৩২)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডানদিকে উল্টো লেনে চলে গিয়ে একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং তিনজন আহত হয়। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আরেকজন মারা যায়। তিনি জানান, নিহতদের মরদেহ ও দুর্ঘনাকবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। 

খুঁজুন