সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপনাই গ্রামে মানিক শীল (৩২) নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রূপনাই এলাকার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এনায়েতপুরের শিবপুর বাজারে নরসুন্দরের কাজ করতেন মানিক শীল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।
সোমবার সকালে রুপনাই লিপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্হানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল নরসুন্দরের মরদেহ
সিরাজগঞ্জে ঘাস ক্ষেতে মিলল নরসুন্দরের মরদেহ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরের রূপনাই গ্রামে মানিক শীল (৩২) নামের এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রূপনাই এলাকার ঘাসের ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর
গ্রামের গজেন শীলের ছেলে।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, এনায়েতপুরের শিবপুর বাজারে নরসুন্দরের কাজ করতেন মানিক শীল। গত শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। সোমবার সকালে রুপনাই লিপিয়ার ঘাসের ক্ষেতে তার
মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্হানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত