সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে নিজ বাড়ি থেকে ৭ বছরের মেয়েসহ এক
স্বাস্থ্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রাম থেকে
তাদের লাশ উদ্ধার করা হয়। বাবা-মেয়ের এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া
নেমে এসেছে।
নিহতরা হলেন, উপজেলার বাঙলা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদ
মাস্টারের ছেলে ও ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক রাজিব আহমেদ
(৪৬) ও তার ৭ বছরের মেয়ে রাকা খাতুন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাবা মেয়ের
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির ঘর থেকে বাবা রাজিব
আহমেদের ঝুলন্ত ও খাটের ওপর থেকে শিশু রাকার লাশ উদ্ধার করা হয়। ধারণা
করা হচ্ছে মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।
বিকালে লাশ ২টি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ
ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের
রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান। এঘটনায়
মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি/টুডেইস/নিউজ
সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে বাবা-মেয়ে লাশ উদ্ধার
সিরাজগঞ্জে নিজ বাড়ি থেকে বাবা-মেয়ে লাশ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে নিজ বাড়ি থেকে ৭ বছরের মেয়েসহ একস্বাস্থ্য কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বাঙালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রাম থেকেতাদের লাশ উদ্ধার করা হয়। বাবা-মেয়ের এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়ানেমে এসেছে।নিহতরা হলেন, উপজেলার বাঙলা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামের মো. আব্দুর রশিদমাস্টারের ছেলে ও
ধড়ইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক রাজিব আহমেদ(৪৬) ও তার ৭ বছরের মেয়ে রাকা খাতুন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজিব মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।তবে পারিবারিক কলহের জেরেও এ ঘটনা ঘটতে পারে।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বাবা মেয়েরলাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ির ঘর থেকে বাবা রাজিবআহমেদের ঝুলন্ত ও
খাটের ওপর থেকে শিশু রাকার লাশ উদ্ধার করা হয়। ধারণাকরা হচ্ছে মেয়েকে হত্যার পর বাবা আত্মহত্যা করেছেন।বিকালে লাশ ২টি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তেররিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে বলে তিনি জানান। এঘটনায়মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিডি/টুডেইস/নিউজ
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত