সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী বগি দুটি
উদ্ধারের পর আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর শুক্রবার
(৫ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে ঈশ্বরদী হয়ে
উত্তরাঞ্চলের ও দক্ষিণাঞ্চলের রেলপথে ট্রেন যোগাযোগ শুরু হয়।
মোহনপুর রেলস্টেশন অপেক্ষায় থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি
উল্লাপাড়া রেল স্টেশনে রাত ৯টা ১০ মিনিটের দিকে আসে। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে
৭টা থেকে লাইনচ্যুত মালবাহী বগি দুটি উদ্ধার করা শুরু হয়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার গাজী মো. গোলাম ফেরদৌস রাত
৮টার দিকে গণমাধ্যমকে জানান, মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি
বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে
লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগ থেকে উদ্ধারকারী
ট্রেন এসে কাজ শুরু করে ।
এদিকে ঘটনা নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন
কর্মকতা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা
গেছে।
সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
সিরাজগঞ্জে ৭ ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইনচ্যুত হওয়া মালবাহী বগি দুটি উদ্ধারের পর আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ৮ ঘণ্টা পর শুক্রবার (৫ মে) রাত ৯টা ১০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়। এতে ঢাকার সঙ্গে ঈশ্বরদী হয়ে উত্তরাঞ্চলের ও দক্ষিণাঞ্চলের রেলপথে ট্রেন যোগাযোগ শুরু হয়।মোহনপুর রেলস্টেশন অপেক্ষায় থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেল
স্টেশনে রাত ৯টা ১০ মিনিটের দিকে আসে। এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে লাইনচ্যুত মালবাহী বগি দুটি উদ্ধার করা শুরু হয়।উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার গাজী মো. গোলাম ফেরদৌস রাত ৮টার দিকে গণমাধ্যমকে জানান, মালবাহী ট্রেন লাইন পরিবর্তন করার সময় দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
পরে লাইনচ্যুত বগি দুটি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগ থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে । এদিকে ঘটনা নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকতা মো. আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানা গেছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত