সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রবিবার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় মিসাইল হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা কমপ্লেক্সের পাশে অবস্থিত। ইসরাইলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
সিরিয়ায় ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫
সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।রবিবার ভোরে দামেস্কের মধ্যাঞ্চলীয় কাফর সুসা এলাকায় মিসাইল হামলায় হতাহতের
এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। হামলার শিকার ওই এলাকাটি দামেস্কে অবস্থিত ইরানি স্থাপনার কাছাকাছি বড় ও ব্যাপকভাবে সুরক্ষিত নিরাপত্তা
কমপ্লেক্সের পাশে অবস্থিত। ইসরাইলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল এই দেশটির অভ্যন্তরে শত শত বিমান হামলা চালিয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত