চাঞ্চল্যকর শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার্জ গঠন করেছে। আগামী ২৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হলো।
২৩ এপ্রিল সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।
রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার যেসব ডকুমেন্টস আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে সন্তুষ্ট হয়ে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন।
তিনি জানান, ওই আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি নিজেই আজ এ মামলার শুনানিতে অংশ নিয়েছেন।
জেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়। গত ৬ মার্চ যখন শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল তখন তার জ্ঞান ছিল না। পরে এ নিয়ে দেশজুড়ে আলোড়ন হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সেখানেই ১৩ মার্চ শিশুটি মারা যায়।
গত ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে তার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত হয়। মামলার আসামিরা এখন কারাগারে আছেন।
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু
চাঞ্চল্যকর শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল চার্জ গঠন করেছে। আগামী ২৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হলো।২৩ এপ্রিল সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।রাষ্ট্রপক্ষকে আইনি সহায়তা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ
দায়িত্বপ্রাপ্ত আইনজীবী এহসানুল হক সমাজী গণমাধ্যমকে বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার যেসব ডকুমেন্টস আদালতে উপস্থাপন করা হয়েছে তাতে সন্তুষ্ট হয়ে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন।তিনি জানান, ওই আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি নিজেই আজ এ মামলার শুনানিতে অংশ নিয়েছেন।জেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশুটি ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা
হয়। গত ৬ মার্চ যখন শিশুটিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছিল তখন তার জ্ঞান ছিল না। পরে এ নিয়ে দেশজুড়ে আলোড়ন হলে তাকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়। সেখানেই ১৩ মার্চ শিশুটি মারা যায়।গত ৮ মার্চ শিশুটির মা চারজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। পরে তার সঙ্গে হত্যার অভিযোগও যুক্ত হয়। মামলার আসামিরা এখন কারাগারে আছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত