শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

মানিকগঞ্জ  জেলা প্রতিনিধিঃ

মানিকগঞ্জের হরিরামপুরে জেলা তথ্য অফিস, মানিকগঞ্জ এর আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই  ওরিয়েন্টেশন কর্মশালার অায়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের জিওবি ১ম সংশোধনী প্রকল্পের আওতায় মানিকগঞ্জ জেলা তথ্য অফিস ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সানোয়ারুল হক, বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় জেলা তথ্য অফিস, ঢাকা, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মোঃ গোলাম আহাদ, মানিকগঞ্জ পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ (পিজিসিবি) এর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ গিয়াস মাহমুদ , জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন সুলতানা, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ জামাল হোসেন, হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশরাত জাহান, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক হোসেন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম রুপক বক্তব্য রাখেন । 

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুর হোসেন । কর্মশালায় জনপ্রতিনিধি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তব্যে নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচী, পরিবেশ সুরক্ষা, দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনতা, করোনাভাইরাস সংক্রমণ রোধ,জীবন তথ্য ও KHHP, নারী ও শিশুর প্রতি সহিংসতা, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ক আলোচনা হয় ।

খুঁজুন