শিশুর হাতে মোবাইল নয়
শিশুর হাতে মোবাইল নয়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘১৬ বছরের কম বয়সী শিশুদের বোঝার ক্ষমতা থাকে না কোনটি ভালো, কোনটি খারাপ। তাই যেসব শিশু মোবাইলে আসক্ত, তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে।শিশুরা মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই অনেক অপরাধে জড়িয়ে পড়ে।এ বয়সী ছেলে-মেয়েদের বোঝার ক্ষমতা থাকে না কোনটি ভালো, কোনটি খারাপ। তাই যেসব শিশু মোবাইলে আসক্ত,
তাদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা হঠাৎ মোবাইল ফোন আসক্তি কমাতে পারবে না। এ জন্য তাদেরকে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা এটি ব্যবহার করতে দেয়া যায়, তবে একটানা আধা ঘণ্টার বেশি মোবাইল ফোন ব্যবহার করতে দেয়া যাবে না।’তিনি বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তর থেকে বেশি বেশি প্রচার করতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক কোনো অ্যাবিউজ করলে তা ধরা যায়, ধরা পড়লে
বিচার হবে। এটি প্রচার করতে পারলে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাবেক তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক গোলাম রহমান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। কোনটিতে লাইক, কমেন্ট দেয়া যাবে, তার জন্য সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাইবার অপরাধ দমনে সচেতনতার বিকল্প নেই।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত