ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে কুমিল্লায় একই পরিবারের তিনজনসহ চার জেলায় সাতজনের মৃত্যৃ হয়েছে। প্লাবিত হয়েছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। আশ্রয় কেন্দ্রে নেয়া হয় উপকূলের সাত লাখ মানুষকে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
উপকূলীয় এলাকায় সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যানচলাচলও বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে গাছ চাপা পড়ে একই পরিবারের তিনজন মারা যান। ভোলার দৌলতখানে সন্ধ্যায় ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে মৃত্যু হয় প্রবীণ নারী বিবি খাদিজার। এছাড়া ভোলার চরফ্যাশনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান এক মোটরসাইকেল আরোহী। আহত হন দুজন। গাছের চাপায় বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। নড়াইলে আলম স্বর্ণকার নামে এক ব্যক্তি ভেঙে পড়া গাছের চাপায় নিহত হন।
সিত্রাংয়ের প্রভাবে চার জেলায় মারা গেছেন নয়জন
সিত্রাংয়ের প্রভাবে চার জেলায় মারা গেছেন নয়জন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বয়ে যাওয়া ঝোড়ো হাওয়ায় গাছের নিচে চাপা পড়ে কুমিল্লায় একই পরিবারের তিনজনসহ চার জেলায় সাতজনের মৃত্যৃ হয়েছে। প্লাবিত হয়েছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। আশ্রয় কেন্দ্রে নেয়া হয় উপকূলের সাত লাখ মানুষকে। চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।উপকূলীয় এলাকায়
সকাল থেকে ঝড় বৃষ্টি শুরু হয়। দুপুরের পর থেকে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যানচলাচলও বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কুমিল্লার নাঙ্গলকোটে গাছ চাপা পড়ে একই পরিবারের তিনজন মারা যান। ভোলার দৌলতখানে সন্ধ্যায় ঝড়ো বাতাসে ঘরের ওপর গাছ পড়ে মৃত্যু
হয় প্রবীণ নারী বিবি খাদিজার। এছাড়া ভোলার চরফ্যাশনে পড়ে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান এক মোটরসাইকেল আরোহী। আহত হন দুজন। গাছের চাপায় বরগুনা সদর উপজেলার সোনাখালী এলাকায় আমেনা খাতুন নামে শতবর্ষী এক বৃদ্ধা মারা গেছেন। নড়াইলে আলম স্বর্ণকার নামে এক ব্যক্তি ভেঙে পড়া গাছের চাপায় নিহত হন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত