শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ
নওগাঁয় অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক কে আটক করেছে র্যাব।
নওগাঁর পত্নীতলা উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া (১৩) বছর বয়সী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মামলার পরই অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছেন র্যাব। সোমবার পূর্বরাত দেড়টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা ধর্ষক যুবককে আটক করেন র্যাব।
ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।
আটককৃত যুবক আলমগীর হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে গাছার ছেলে।
র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গত ১৬ জুলাই রাত আনুমানিক সারে ৮ টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ীতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগ এর সহযোগিতায় অপহরণ করে ধামুইরহাট থানার দেবীপুর গ্রামস্থ রাস্তার পার্শ্বে জনৈক আতোয়ার মন্ডলের জমির জংগলে নিয়ে যায় এবং সেখানে (ভিকটিম) ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এরপর ১৭ জুলাই ভিকটিম (ছাত্রীর) বাবা মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ধামুইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র্যাবের আভিযানিক দল তাকে আটক করেন। আটককৃত আলমগীর কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করাহলে ধামইরহাট থানা পুলিশ তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন বলেও নিশ্চিত করা হয়।
স্কুল ছাত্রীকে তুলেনিয়ে ধর্ষণ, অভিযুক্ত যুবক কে আটক করেছে র্যাব
স্কুল ছাত্রীকে তুলেনিয়ে ধর্ষণ, অভিযুক্ত যুবক কে আটক করেছে র্যাব
শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টারঃ নওগাঁয় অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত যুবক কে আটক করেছে র্যাব। নওগাঁর পত্নীতলা উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া (১৩) বছর বয়সী স্কুল ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় মামলার পরই অপহরণ চক্রের মূলহোতা ও ধর্ষক আলমগীর হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছেন র্যাব। সোমবার পূর্বরাত দেড়টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার খিরসিন এলাকা ধর্ষক যুবককে আটক করেন র্যাব।ধর্ষণের শিকার ছাত্রী স্থানীয় একটি প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে
পড়ুয়া ছাত্রী।আটককৃত যুবক আলমগীর হোসেন নওগাঁর ধামইরহাট উপজেলার দেবীপুর গ্রামের আব্দুল আজিজ ওরফে গাছার ছেলে।র্যাব-৫,সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়, গত ১৬ জুলাই রাত আনুমানিক সারে ৮ টার দিকে ওই ছাত্রীকে তার বাড়ীতে একা পেয়ে আলমগীর তার বন্ধু সোহাগ এর সহযোগিতায় অপহরণ করে ধামুইরহাট থানার দেবীপুর গ্রামস্থ রাস্তার পার্শ্বে জনৈক আতোয়ার মন্ডলের জমির জংগলে নিয়ে যায় এবং সেখানে (ভিকটিম) ছাত্রীকে জোরপূর্বক ধর্ষন করে পালিয়ে যায়। এরপর ১৭ জুলাই ভিকটিম (ছাত্রীর)
বাবা মোঃ জয়নাল আবেদীন বাদী হয়ে ধামুইরহাট থানায় আলমগীর ও তার বন্ধু সোহাগের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র্যাবের আভিযানিক দল তাকে আটক করেন। আটককৃত আলমগীর কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় জিডি মূলে হস্তান্তর করাহলে ধামইরহাট থানা পুলিশ তাকে ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন বলেও নিশ্চিত করা হয়।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত