সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর স্কুল থেকে বিদায় নিতে এসে পৃথিবী থেকে বিদায় নিলেন এসএসসি পরীক্ষার্থী

স্কুল থেকে বিদায় নিতে এসে পৃথিবী থেকে বিদায় নিলেন এসএসসি পরীক্ষার্থী

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার :

স্কুলের বিদায় অনুষ্ঠানে এসে পৃথিবী থেকে বিদায় নিলেন এসএসসি পরীক্ষার্থী।

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্কুলের বিদায় অনুষ্ঠান এর আয়োজন করতে গিয়ে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর অসুস্থ হয়ে সিহাব হাসান সৈকত (১৭) নামের একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর অভিযোগ ওঠেছে। সোমবার ১২ ফেব্রুয়ারি দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিহাব হাসান সৈকত শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন এর দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম হোসেন এর ছেলে।

নিহতের চাচা মিলু হোসেন জানান, সিহাব হাসান সৈকত শিবগঞ্জ উপজেলার

মহাস্থান উচ্চ বিদ্যালয় এর এসএসসি পরীক্ষার্থী। গত শনিবার স্কুলে তাদের বিদায় অনুষ্ঠান ছিল। সিহাব হাসান সৈকত ঐ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ করার কথা বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। ঐদিন সে বন্ধুদের সঙ্গে স্কুল এলাকায় মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়ে ও মহাস্থান এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকেন।

বিষয়টি জানতে পেরে শনিবার অসুস্থ অবস্থায় প্রথমে তাকে বাড়িতে আনা হয়। এরপর রবিবার সকালে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সিহাব হাসান সৈকত এর মৃত্যু হয়।

এব্যাপারে মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম সংবাদকর্মীদের বলেন, ‌একজন পরীক্ষার্থী'র মৃত্যু হয়েছে বলে জেনেছি। তবে কী কারনে মৃত্যু হয়েছে তা আমার জানা নেই।

বগুড়া শজিমেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নুরে শেফা শাহিনা জানান, বিষক্রিয়ায় সিহাবের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তবে ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

ঘটনার বিষয়ে বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এক স্কুল ছাত্র বিষক্রিয়ায় হাসপাতালে মারা গেছে বলে জেনেছি, এব্যাপারে আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে।

খুঁজুন