শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপি নেতার

স্কুলের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার বিএনপি নেতার

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার চালিয়েছেন বিএনপির মনোনয়নপ্রত্যাশী গোলাম আজম সৈকত। শনিবার (১ নভেম্বর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোলাম আজম সৈকত ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। লিফলেটে লেখা ছিল, গোলাম আজম সৈকতকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই পাশেই উল্লেখ ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান এবং তিনি তার ভেরিফাইড ফেইজবুক এই প্রোগ্রামের লাইভ করেন,
এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচারণা চালানোয় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, বিদ্যালয় শিক্ষার স্থান, রাজনৈতিক কর্মকাণ্ডের নয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজামাল খান বলেন,  আওয়ামীলীগ ও আগে এমন করতো এখন এরা করে তিনি আরও জানান সৈকত সাহেব এলাকায় এক জানাজায় অংশ নিতে এসে বিদ্যালয়ে আসেন। তখন ক্লাস চলছিল, আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে। কোনো পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল না। হলরুম না থাকায় শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ও লিফলেট বিতরণ করেন।
অভিযোগের বিষয়ে গোলাম আজম সৈকত বলেন, আমি শিক্ষকদের অনুমতি নিয়েই সেখানে গিয়েছি। এটি কোনো নির্বাচনী প্রচারণা ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সম্পর্কে অবহিত করাই উদ্দেশ্য ছিল।

তবে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক নেতার আগমন ও লিফলেট বিতরণের কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ নেই; প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

খুঁজুন