ডিজিটাল বাংলাদেশের পর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি।
এসময় তিনি ১৪ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মানুষকে মনে রাখার অনুরোধ জানান। সেইসঙ্গে, চতুর্থ শিল্প বিপ্লবের জন্যও সবাইকে প্রস্তুত হতে বলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেলপথে কয়েকটি রুটে ট্রেন যোগাযোগ চালু, পল্লী সঞ্চয় ব্যাংকের মোবাইল অ্যাপস ‘পল্লী লেনদেনের’ কার্যক্রম, তিতাস নদীর ওপর ৫৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু এবং মানিকগঞ্জ-সিঙ্গাইরে কালীগঙ্গা নদীর ওপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমসহ চট্টগ্রাম ও খুলনা পানি শোধানাগার কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
স্মার্ট বাংলাদেশ-৪র্থ শিল্প বিপ্লব ..প্রধানমন্ত্রী
স্মার্ট বাংলাদেশ-৪র্থ শিল্প বিপ্লব ..প্রধানমন্ত্রী
ডিজিটাল বাংলাদেশের পর ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে, গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে ১১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে একথা বলেন তিনি। এসময় তিনি ১৪ বছরে আওয়ামী
লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মানুষকে মনে রাখার অনুরোধ জানান। সেইসঙ্গে, চতুর্থ শিল্প বিপ্লবের জন্যও সবাইকে প্রস্তুত হতে বলেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে রেলপথে কয়েকটি রুটে ট্রেন যোগাযোগ চালু, পল্লী সঞ্চয় ব্যাংকের মোবাইল অ্যাপস ‘পল্লী লেনদেনের’
কার্যক্রম, তিতাস নদীর ওপর ৫৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু এবং মানিকগঞ্জ-সিঙ্গাইরে কালীগঙ্গা নদীর ওপর ৪৫৬ মিটার পিসি গার্ডার সেতু। এছাড়া, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের ১২ ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার কার্যক্রমসহ চট্টগ্রাম ও খুলনা পানি শোধানাগার কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত