গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের দখলদারিত্ব, মাদক ব্যবসা ও দলীয় পদ কেনাবেচা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি।
বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা দায়ের করেন সাইফুল।
আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।
আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উঠে আসে তার দলীয় পদ কেনাবেচা,অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া চিত্র।
সমকালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
সমকালের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের দখলদারিত্ব, মাদক ব্যবসা ও দলীয় পদ কেনাবেচা নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি।বুধবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলা
দায়ের করেন সাইফুল।আদালত সূত্র জানায়, মামলার বাদী সাইফুল ইসলাম কোর্ট পিটিশন দায়েরের পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি আইনের ২০০ ধারায় জবানবন্দি গ্রহণ করেন। পরে ম্যাজিস্ট্রেট মামলাটি তদন্তের জন্য গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন।আগামী ১৬ জুন তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের
নির্দেশ দেওয়া হয়েছে।গত ১১ মার্চ সমকালের প্রথম পৃষ্ঠায় ‘ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনে উঠে আসে তার দলীয় পদ কেনাবেচা,অবৈধ ঝুট ব্যবসা, জমি দখল ও মাদকের ব্যবসার মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে যাওয়া চিত্র।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত