কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসুল আলমের ছেলে ও রামু সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বীচকর্মী মাহবুবুর রহমান জানান, সাঁতার না জানায় টিউব ভাড়া করে সাগরে নামে বাপ্পী ও তার এক বন্ধু। কিন্তু প্রবল ঢেউয়ের কাছে পরাস্ত হয় সে। এতে টিউব হাতছাড়া হয়ে গেলে সাগরের গভীরে তলিয়ে যায় বাপ্পী।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এরমধ্যে স্রোতের টানে দুইজনই ভেসে যায়। তবে একজনকে উদ্ধার করা হলেও স্রোতের টানে হারিয়ে যায় শাহেদ হোসেন।
সৈকতে কর্মরত লাইফ গার্ড কর্মীরা জানিয়েছে, নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর তার লাশ কলাতলী পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, সাগরে ভেসে গিয়ে নিহত কলেজছাত্র বাপ্পির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সমুদ্রে নেমে কলেজছাত্রের মৃত্যু
সমুদ্রে নেমে কলেজছাত্রের মৃত্যু
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ১০টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।নিহত শাহেদ রামু উপজেলার তেচ্ছিপুল গ্রামের শামসুল আলমের ছেলে ও রামু সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।বীচকর্মী মাহবুবুর রহমান জানান, সাঁতার না জানায় টিউব ভাড়া করে সাগরে
নামে বাপ্পী ও তার এক বন্ধু। কিন্তু প্রবল ঢেউয়ের কাছে পরাস্ত হয় সে। এতে টিউব হাতছাড়া হয়ে গেলে সাগরের গভীরে তলিয়ে যায় বাপ্পী।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামে। এরমধ্যে স্রোতের টানে দুইজনই ভেসে যায়। তবে একজনকে উদ্ধার
করা হলেও স্রোতের টানে হারিয়ে যায় শাহেদ হোসেন।সৈকতে কর্মরত লাইফ গার্ড কর্মীরা জানিয়েছে, নিখোঁজের প্রায় দেড় ঘণ্টা পর তার লাশ কলাতলী পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছেন, সাগরে ভেসে গিয়ে নিহত কলেজছাত্র বাপ্পির লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত