রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমানে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

মাহমুদ মান্না - সন্দ্বীপ প্রতিনিধি::


 চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার ভোর রাতে রহমতপুর ইউনিয়নস্থ শামু  কলোনিতে নৌবাহিনীর অভিযান পরিচালনা করে 

নৌবাহিনী কন্টিনজেন্ট সন্দ্বীপ ও কোস্টগার্ডের ও পুলিশ সদস্যরা  অভিযান চালিয়ে বিপুল  পরিমান ইয়াবা ও নগদ ১৩লক্ষ ৪৬ হাজার টাকা উদ্ধার করেন। 

এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দ্বীপের চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা পালিয়ে যায়। 

পরবর্তীতে মাদক সম্রাট রাশেদ এর বাসায় তল্লাশী চালিয়ে ৭ টি দেশীয় অস্ত্র, ৫ টি মোবাইল ফোন ও ১৩  লাখ  ৪৬ হাজার টাকা উদ্ধার করেছে  নৌবাহিনী। চিহ্নিত মাদক সম্রাট রাশেদ ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ সন্দ্বীপের বিভিন্নস্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

তার বিরুদ্ধে সন্দ্বীপ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে সন্দ্বীপে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী  দীর্ঘদিন ধরে  এই ব্যবসা চালিয়ে আসছে। উদ্ধারকৃত টাকা সরকারি কোষাগারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মোবাইল ফোনসমূহ সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে। 

উল্লেখ, রহমতপুর শামু কলোনিতে সরেজমিনে গিয়ে জানা উপজেলা বিভিন্ন নেতাদের মদদ পুস্ট ছিল ইয়াবা রাশেদ, তাদের আশ্রয় প্রশ্চয়ে ইয়াবা ব্যবসা চালিয়ে যেত 

 বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।


খুঁজুন