নিজস্ব প্রতিনিধি লালমনিরহাট ঃ
সংখ্যা লঘু জনগোষ্ঠীর সুরক্ষা আইন বাস্তবায়ন না করলে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেননা সনাতনীরা। সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবানে শনিবার বিকেলে স্থানীয় গৌরিশঙ্কর গোশালা সোসাইটি চত্বর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে স্থানীয় মিশন মোর চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি হয়। এসময় উপস্থিত শত শত সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজন উপস্থিত হন এবং দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন। সারাদেশে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগ সরকারের দেয়া হিন্দু সুরক্ষা আইন সহ বিভিন্ন প্রনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আগামী নির্বাচনের আগে না করলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা লঘু জনগোষ্ঠী ভোট প্রদান থেকে বিরত থাকার হুশিয়ারী প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, আর একটা হিন্দু বাড়ীতে হামলা ও নির্যাতন করা হলে আসন্ন দূর্গাপূজা বিএনপির সরকারের সময় যেমন বন্ধ রেখে ঘট পূজা করা হয়েছিল ঠিক তেমন করেই এখানে পূজা করা হবে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্পাদক অবিনাশ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিরালাল রায়,সম্পাদক প্রদীপ রায়, যুব ঐক্য পরিষদের প্রশান্ত, রণজিৎ, পৌর শাখার সভাপতি সুজিত সরকার,সদরের জীবন, শিক্ষক ঐক্য পরিষদের নেতা সুশান্ত সরকার, বিভু ছাড়াও বেশ কয়েকজন নেতৃবৃন্দ।
সারাদেশে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বেশকয়েকটি সংগঠনের সনাতনী ভক্তগণ।
সংখ্যা লঘু সুরক্ষা আইন বাস্তবায়ন নয়তো ভোট নয়
সংখ্যা লঘু সুরক্ষা আইন বাস্তবায়ন নয়তো ভোট নয়
নিজস্ব প্রতিনিধি লালমনিরহাট ঃসংখ্যা লঘু জনগোষ্ঠীর সুরক্ষা আইন বাস্তবায়ন না করলে জাতীয় নির্বাচনে ভোট প্রদান করবেননা সনাতনীরা। সারাদেশের ন্যায় লালমনিরহাট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবানে শনিবার বিকেলে স্থানীয় গৌরিশঙ্কর গোশালা সোসাইটি চত্বর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে মিছিল করে স্থানীয় মিশন মোর চত্বরে এক সমাবেশের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্তি হয়। এসময় উপস্থিত শত শত সংখ্যা লঘু সম্প্রদায়ের লোকজন উপস্থিত হন এবং দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য রাখেন। সারাদেশে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য
পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন আওয়ামীলীগ সরকারের দেয়া হিন্দু সুরক্ষা আইন সহ বিভিন্ন প্রনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন আগামী নির্বাচনের আগে না করলো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যা লঘু জনগোষ্ঠী ভোট প্রদান থেকে বিরত থাকার হুশিয়ারী প্রদান করেন। এছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দরা বলেন, আর একটা হিন্দু বাড়ীতে হামলা ও নির্যাতন করা হলে আসন্ন দূর্গাপূজা বিএনপির সরকারের সময় যেমন বন্ধ রেখে ঘট পূজা করা হয়েছিল ঠিক তেমন করেই এখানে পূজা করা হবে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব
করেন বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সম্পাদক অবিনাশ রায়,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হিরালাল রায়,সম্পাদক প্রদীপ রায়, যুব ঐক্য পরিষদের প্রশান্ত, রণজিৎ, পৌর শাখার সভাপতি সুজিত সরকার,সদরের জীবন, শিক্ষক ঐক্য পরিষদের নেতা সুশান্ত সরকার, বিভু ছাড়াও বেশ কয়েকজন নেতৃবৃন্দ।সারাদেশে সংখ্যা লঘু নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রীস্টান ঐক্য পরিষদ। এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ বেশকয়েকটি সংগঠনের সনাতনী ভক্তগণ।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত