শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
জাতীয় সংকটের মধ্যেই স্বস্তির বার্তা দিল বিদ্যুৎ বিভাগ

সংকটের মধ্যেই স্বস্তির বার্তা দিল বিদ্যুৎ বিভাগ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুতের ভয়াবহ সংকট চলছে। তবে লোডশেডিংয়ে যখন সাধারণ মানুষ নাজেহাল এই অবস্থায় দেশজুড়ে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। এতে কমেছে বিদ্যুতের চাহিদা। ফলে মঙ্গলবার দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার (২৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে বিদ্যুৎ বিভাগ জানায়, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হওয়ায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা সম্ভব হয়েছে।

এর আগে, ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের পরিস্থিতি উন্নত হবে এবং লোডশেডিং কমে আসবে।

গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা উল্লেখ করেছিলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটছে। এর ফলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছিল না। এই প্রেক্ষাপটে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিং সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছিল।

এদিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংসদে জানিয়েছিলেন, বৈষম্য কমাতে প্রয়োজনে ঢাকাসহ শহরাঞ্চলেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং করা হতে পারে।

খুঁজুন