শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
মহানগর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় উপ-কমিটি গঠন

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তায় উপ-কমিটি গঠন

সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে নিরাপত্তা কমিটি তাদের সুপারিশ পেশ করবে। একইসঙ্গে রমনা পার্কের মতো সোহরাওয়ার্দী উদ্যানের সৌন্দর্যবর্ধনের জন্য আরেকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের কনফারেন্স কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাকিলা জেরিনের সভাপতিত্বে ‘রমনা পার্কের ন্যায় সোহরাওয়ার্দী উদ্যানের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতকল্পে সুপারিশ প্রণয়ন’-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কালী মন্দির কর্তৃপক্ষ ও বাংলা একাডেমির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ঢাবি প্রশাসনের অনুরোধে ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে ভাসমান লোক ও ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। প্রতিদিনই মাদকবিরোধী অভিযান চলছে। এছাড়া ২৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য ৮৫টি বাতি লাগানো হয়েছে। শিগগির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের দুটি ক্যাম্প স্থাপনের কাজ শুরু হবে। উদ্যানে আনসারের সদস্য বাড়িয়ে ৪০ জন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টজন।


খুঁজুন