শনিবার, ৬ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সৈয়দপুরে স্ত্রী কতৃক স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ

সৈয়দপুরে স্ত্রী কতৃক স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ

স্টাফ রিপোর্টার।।সৈয়দপুরে স্ত্রী কতৃক স্বামীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে সৈয়দপুর পৌরসভার চাঁদনগর এলাকায়।জানা যায়, ঢাকা পাইকপাড়া মিরপুর এলাকায় মামুনুর রহিমের মেয়ে রামিসা তাবাচ্ছুম এর সহিত সৈয়দপুরের আবু বকর সরকারের ছেলে আসিফ শাবাবের বিবাহ হয়।তাদের বৈবাহিক জীবন ভালোই চলছিল। হঠাৎ করে আমার স্ত্রী রামিসা তাবাচ্ছুমের চলাফেরা আচরণ বিধি বেগতিক দেখায় প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি প্রদান করে। পাশাপাশি আমাকে মিথ্যা মামলাসহ আমার পরিবারকে পথের ফকির বানাবে মর্মে হুশিয়ারী দেন।সেই পরিপেক্ষিতে আমার পিতা ও ভাই ঢাকায় একটি জরুরী কাজে অবস্থানের কথা জানতে পেরে জোরপূর্বক অজ্ঞাত পরিচয়ে প্রাইভেটকারে তুলে নেন।এবং তাদের কাজ থেকে নগদ অর্থ ও  এটিএম কার্ড পিন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা উত্তোলন করেন।পরবর্তীতে মানিব্যাগ ফেরত দেওয়া হলে,তার মধ্যে পরিকল্পিত ভাবে কিছু ইয়াবা ঢুকিয়ে দিয়ে আমার বাবাকে পুলিশি হয়রানি করা হয়েছে।আমার বাবার খোঁজ না পাওয়া গেলে আমার মা পল্টন থানায় গত ২০ সেপ্টেম্বর একটি মিসিং ডায়েরি করেন।আসিফ শাবাব বলেন, আমার জানামতে ঢাকা শহরে আমাদের কোন শত্রু নেই।একমাত্র আমার স্ত্রীর সাথে অবণতের কারণে এমনটি হতে পারে।সেই সাথে ঢাকার একটি চক্র আগে থেকেই পরিকল্পিত ভাবে সাজিয়ে রেখেছিল, যার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি ,তার তদন্ত চলমান রয়েছে।নাম-না প্রকাশের শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন,রামিসা তাবাচ্ছুম কে বিয়ের পর সংসার ভালো চলছিল তাদের।আমাদের জানামতে আসিফ শাবাব ও তার বাবা একজন ভালো মনের মানুষ।আসিফ ব্যবসার ক্ষেত্রে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করায় পরবর্তী বিষয়গুলো আমাদের জানা নেই।এবিষয়ে আসিফ শাবাব বলেন,আমার স্ত্রী যে অভিযোগ করেছেন সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। সেই সাথে রামিসা তাবাচ্ছুমের পরিবার প্রভাবশালী হওয়ায় প্রশাসনকে ম্যানেজ করে আমি ও আমার পরিবার কে হয়রানি করছে।পাশাপাশি রামিসার পরিবার প্রভাব খাটিয়ে আমার নিজনামে ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিয়েছে এবং প্রতিনিয়ত আমাকে প্রাণ নাসের হুমকি দেওয়া হচ্ছে। তার কল রেকর্ডিং আমার কাছে আছে।আসিফ শাবাব আরও বলেন, আমার বাবাকে যখন সন্ত্রাসীরা আক্রমণ করে,সেই সময় গুন্ডা বাহিনির সঙ্গে মোবাইলে কথা বলার রামিসা তাবাচ্ছুমের সংশ্লিষ্টতা টের পায় আমার বাবা। এটিও তারেই পরিকল্পিত সাজানো নাটক। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছি।ইতিমধ্যে আমি আইনের আশ্রয় নিয়েছি আশাকরি আইনের মাধ্যমে সঠিক বিচার পাবো।স্হানীয় সূত্রে জানা যায়,আসিফের বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও সংবাদিক এলাকার সুপরিচিত মানুষ।যাকে এলাকায় সবাই শ্রদ্ধা ও ভালোবাসে।সেই নিরহ মানুষটিকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও হয়রানি মূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্মানহানি করেছে।আমরা এলাকাবাসী তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।সেই সাথে এমন ভালো মানুষকে যারা মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়েছে আমরা তাদের সঠিক তদন্ত সাপেক্ষ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি।

খুঁজুন