সোমবার, ৮ জুন ২০২৬
Journalists
শিরোনাম
আন্তর্জাতিক সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০০

সোমালিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১০০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জোড়া গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩শ'র বেশি মানুষ। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে জোবি জংশনে এ হামলা হয়।

দেশটির শীর্ষ কর্মকর্তারা যখন চরমপন্থার বিরুদ্ধে অভিযান জোরদারে আলোচনা করছিলেন তখনই হামলা হলো। ৫ বছর আগে ঠিক একই জায়গায় হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। এদিনের হামলার দায় স্বীকার করেনি কেউ। আল শাবাবকে দায়ী করে হামলাকে নিষ্ঠুর এবং কাপুরুষতা বলেছেন প্রেসিডেন্ট হাসান শেখ। আল শাবাবকে আল কয়েদার ভয়ংকর সংগঠন হিসাবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। সোমালিয়ার মধ্য এবং দক্ষিণাঞ্চলের বিশাল অঞ্চল দখল করে তারা। সম্প্রতি চরমপন্থার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট হাসান শেখ।

খুঁজুন