অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে এক নারী পেট জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের জোড়া লাগা শিশুর জন্ম দেন তিনি।
বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নম্বর কক্ষে চিকিৎসাধীন। শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।
ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।
সোনাইমুড়ীতে জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম
সোনাইমুড়ীতে জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম
অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃনোয়াখালীর সোনাইমুড়ীতে এক নারী পেট জোড়া লাগা যমজ নবজাতকের জন্ম দিয়েছেন।গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাইজদীর মা ও শিশু হাসপাতালের জোড়া লাগা শিশুর জন্ম দেন তিনি।বর্তমানে ওই যমজ শিশু ও তাদের মা মাইজদীর মা ও শিশু হাসপাতালের ৪১২ নম্বর
কক্ষে চিকিৎসাধীন। শিশুর মা শারমিন আক্তার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজীরখিল গ্রামের নুরুল আমিনের স্ত্রী।শিশুদের দাদা মো. মিজানুর রহমান বলেন, জন্মের পর দেখা যায় তারা যমজ কন্যা শিশু। কিন্তু তাদের দুজনের বুক ও পেটের অংশ জোড়া লাগানো। পরিবারের লোকজনের
পক্ষে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর খরচ বহন করা সম্ভব হবে না। তিনি সরকার ও উচ্চবিত্তদের সহযোগিতা কামনা করেন।ডা. শাহানারা আক্তার লিপি বলেন, এ যমজ নবজাতক দু’টিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেয়া হয়েছে। মাসহ শিশুরা বর্তমানে সুস্থ আছে।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত