রবিবার, ৭ জুন ২০২৬
Journalists
শিরোনাম
দেশের খবর সোনারগাঁও থেকে ১২ হাজর ইয়াবা ও ১২ পিছ আইস সহ ১ জন গ্রেফতার

সোনারগাঁও থেকে ১২ হাজর ইয়াবা ও ১২ পিছ আইস সহ ১ জন গ্রেফতার

বুলবুল আহমেদ সোহেল ;


অভিনব কায়দায় মাদক পাচারকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাও থেকে প্রায় ১২ হাজর পিছ ইয়াবা ও ১২ পিছ আইস সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনারগাঁয়ের মেঘনা এলাকা থেকে ট্রাকসহ তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো: আমির খসরু এক ব্রিফিং  এ তথ্য জানান।

তিনি বলেন, পুলিশ গোপন সূত্রে জানাতে পায় আলুর বিচ ভর্তি একটি  ইয়াবা ও আইস মাদক নিয়ে চট্টগ্রাম থেকে মুন্সিগঞ্জে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে  মেঘনা এলাকা পুলিশ চেক পোষ্ট এর সামনে একটি ট্রাক আটক করে চালকের সীটের নিচ থেকে ১১ হাজার ৮ শ’ ইয়াবা ও ১২ পিছ আইস উদ্ধার করা হয়। আটককৃত চালক হোসেন মুন্সির দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে আবু হানিফ নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে তিনি জানান।

খুঁজুন