সোনারগাঁও সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাদিম সাউদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৮ মে) দুপুরে ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের কোলিয়াভিটায় এ ঘটনা ঘটে। নিহত নাদিম সাউদ ওই গ্রামের নাসির মিয়ার ছেলে।
গ্রামবাসী জানায়, নিজ বাড়ির পুকুরের মাটি কাটার জন্য পুকুরের পানি সেচে ফেলানোর সময় সেচ মেশিনে বিদুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। পরে পরিবারের লোকজন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সোনারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
সোনারগাঁও সংবাদদাতাঃনারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাদিম সাউদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৮ মে) দুপুরে ইউনিয়নের পূর্ব বেহাকৈর গ্রামের কোলিয়াভিটায় এ ঘটনা ঘটে। নিহত
নাদিম সাউদ ওই গ্রামের নাসির মিয়ার ছেলে। গ্রামবাসী জানায়, নিজ বাড়ির পুকুরের মাটি কাটার জন্য পুকুরের পানি সেচে ফেলানোর সময় সেচ মেশিনে বিদুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে
আহত হয় সে। পরে পরিবারের লোকজন স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত