সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে মহাসড়ক পারাপার হতে গিয়ে বাসের চাপায় প্রান গেল বৃদ্ধা ও নাতনীর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা শামসুন্নাহার (৫৯) তার বড় ছেলের মেয়ে অরপি আক্তার (৮)কে সঙ্গে নিয়ে নরসিংদীর মনোহরদীতে ছোট মেয়ের অসুস্থ নাতী আল আমিন (১০) কে দেখতে যাওয়ার সময় উপজেলার কাচঁপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯০১৬) চাপায় ঘটনাস্থলেই বৃদ্ধা শামসুন্নাহার নিহত হয়। মারাত্মক আহত তার নাতনী অরপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষনা করেন।
নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ জানান, গতকাল শুক্রবার দুপুরে তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনী অরপিকে নিয়ে নরসিংদিতে যাচ্ছিলেন। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রী তার নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী শামসুন্নাহার নিহত হন। আহত নাতনীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনা ঘটে। বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরপি আক্তারের ময়না তদন্ত ঢকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয়েছে। এ ঘটনার পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বাসটিকে আটক করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বাসের চালক পলাক রয়েছেন।
সোনারগাঁয়ে বাসের চাপায় প্রাণ গেল দাদি নাতনীর, বাস জব্দ
সোনারগাঁয়ে বাসের চাপায় প্রাণ গেল দাদি নাতনীর, বাস জব্দ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুরে মহাসড়ক পারাপার হতে গিয়ে বাসের চাপায় প্রান গেল বৃদ্ধা ও নাতনীর। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা গ্রামের বাসিন্দা শামসুন্নাহার (৫৯) তার বড় ছেলের মেয়ে অরপি আক্তার (৮)কে সঙ্গে নিয়ে নরসিংদীর মনোহরদীতে ছোট মেয়ের অসুস্থ নাতী আল আমিন (১০) কে দেখতে যাওয়ার সময় উপজেলার কাচঁপুর বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯০১৬) চাপায়
ঘটনাস্থলেই বৃদ্ধা শামসুন্নাহার নিহত হয়। মারাত্মক আহত তার নাতনী অরপি আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকেও মৃত ঘোষনা করেন। নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ জানান, গতকাল শুক্রবার দুপুরে তার স্ত্রী শামসুন্নাহার ও নাতনী অরপিকে নিয়ে নরসিংদিতে যাচ্ছিলেন। কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় স্ত্রী তার নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই তার স্ত্রী শামসুন্নাহার নিহত হন। আহত নাতনীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে বেলা ৩টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কাচঁপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, মহাসড়ক পারাপারের সময় সড়ক দূর্ঘটনা ঘটে। বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অরপি আক্তারের ময়না তদন্ত ঢকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয়েছে। এ ঘটনার পর সিদ্ধিরগঞ্জের শিমরাইল থেকে বাসটিকে আটক করে কাচঁপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহত শামসুন্নাহারের স্বামী নুর মোহাম্মদ বাদি হয়ে মামলা দায়ের করেছেন। বাসের চালক পলাক রয়েছেন।
সুফী মাজহারুল ইসলাম মাসুম
[email protected] | ০১৭১১৬৬০৫৫৭
১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৫),
পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫ । মোবাইলঃ ০১৭১৭৪৩৬১৩৯
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত